মালদা

ধুমধাম করে শেষ হল উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব

প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে শেষ হল উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব মালদার বন্যা ভাঙন কবলিত পঞ্চানন্দপুর দামোদরটোলার রাসমেলা। আজ থেকে ৭৬বছর আগে গঙ্গা নদীর ধার ঘেষে স্থানীয় মানুষরায় রাসমেলা উপলক্ষে এই মেলার সূচনা করে। যত দিন গেছে বন্যাভাঙন কবলিত এই এলাকায় এই মেলার শ্রীবৃদ্ধি হয়েছে। যুগের সাথে মিলেছে আধুনিকতার ছোয়া। গ্রামীন এই মেলা বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। সব ধর্মের মানুষ দলমত নির্বিশেষে এখানে অংশ গ্রহন করে। যতদিন যাচ্ছে এই মেলা বৃহৎ থেকে বৃহত্তম হয়ে উঠছে। এদিন মেলাতে নেতা কর্মী থেকে শুরু করে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। পাশাপাশি এদিন এই মেলায় দুস্থদের কম্বল তুলে দেওয়া হয়।